ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৭
logo
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৫

পঞ্চগড়ে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে একটি খড়ির দোকান থেকে রফিকুল ইসলাম ডুবু (৭৪) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের দিকে বাজারের ওই দোকান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান বলেন, আমরা গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সিআইডি ও পিআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও পুলিশ বলছে, যেকোনো ক্লু পাওয়ার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram