

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জামালপুর: জামালপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনী। যেখানে অংশ নিয়েছে জেলা শহরের নানা জাতের পোষা বিড়াল।শনিবার (০২ আগস্ট) সকালে শহরের নিউ কলেজ রোড এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান এই প্রদর্শনীর আয়োজন করে।এতে দেশী, পার্সিয়ান ও মিক্স ব্রিড জাতের অর্ধশত বিড়াল নিয়ে অংশগ্রহন করে বিড়াল প্রেমীরা
জান্নাতুল ইসলাম লিজা নামে এক বিড়াল প্রেমী বলেন- আমার বিড়ালটি বাসায় সবসময় একাই থাকে। ওকে এখানে এনেছি। কারন এখানে ও সবার সাথে মিশবে। সবাইকে দেখবে। ওর ভালো লাগবে। তাই ওকে এখানে আনা।
রিমা নামে একজন বলেন- বিড়াল হচ্ছে আমার সন্তানের মতো আমার সন্তানকে যেমন আমি ভালোবাসি। ঠিক বিড়ালকে তেমনই ভালোবাসি। আর হচ্ছে ’বিড়াল হযরত মুহাম্মদ (সঃ) ও বিড়াল ভালোবাসতো এই জন্য বিড়ালকে বেশি ভালোবাসি।
আয়োজক ডাঃ নাজমুন নাহার বলেন, বিড়ালের প্রতি সকলের ভালোবাসা বাড়াতেই এমন আয়োজন করা হয়েছে। এছাড়া শহরের যত বিড়াল প্রেমী আছে সবাইকে এক করতে পেরেছি এটাই আমাদের সফলতা। বিড়ালের ভালো মন্দ সবাইকে এই আয়োজনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।প্রদর্শনী শেষে বিড়ালদের বিনা মূল্যে ভ্যাক্সিন প্রদান করা হয়।
