ঢাকা
logo
প্রকাশিত : August 2, 2025

সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা সিনিয়র জেলা  ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে  অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন, ২৮ বিজিবি'র সিও  লেফটেন্যান্ট কর্ণেল  একেএম জাকারিয়া কাদির, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ সহ বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়।  এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন  স্বাগত বক্তব্যে ১৯৫২,১৯৭১ ও গত বছরের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন। সম্মেলনে  উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram