ঢাকা
logo
প্রকাশিত : August 2, 2025

নিম্নবিত্ত-মধ্যবিত্তদের সাধ্যের বাইরে ইলিশ

জিহাদ রানা, বরিশাল প্রতিনিধি: ইলিশের শহর হিসেবে পরিচিত বরিশালে চলছে ইলিশের আকাল। ইলিশের সরবরাহ কম থাকায় কমেছে আমদানি, দামও তাই আকাশ ছোয়া। আজ (শনিবার, ২ আগস্ট) বরিশালের পোর্টরোড ইলিশের পাইকারি বাজারে ইলিশের আমদানি ছিল খুব কম।

ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে অনেক। ইলিশের দাম বেশি হওয়ায় বেড়েছে অন্য মাছের দামও। ক্রেতারা বলছেন, ইলিশের দাম এখন নিম্নবিত্ত দূরের কথা মধ্যবিত্তদেরও সাধ্যের বাইরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি।

আজ বরিশালের বাজারে এক কেজি ওজনের ইলিশের কেজি ২ হাজার ৩৫০ টাকা। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার ১০০টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশের কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা।

ইলিশের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে অন্যান্য মাছের দামও। রূপচাঁদা ১ হাজার ৩৫০, চাষের কৈ ২২০, পাবদা ৩২০, লৈট্টা ১৫০, ঢেলা ৫০০, চেলা ২৮০, পাঙাস ২১০, তেলাপিয়া ২০০ থেকে ৩০০, ভেনামি চিংড়ি ৭০০, হরিনা ৫৫০ এবং বাগদা ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram