ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৫
logo
প্রকাশিত : আগস্ট ১, ২০২৫

নওগাঁর আত্রাইয়ে গৃহবধূর মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এটি কি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল গাফফার খন্দকারের স্ত্রী রুবির সাথে গত বৃহস্পতিবার তার শাশুড়ির ঝগড়া হয়। এক পর্যায়ে শাশুড়ি গৃহবধূ রুবিকে ঝাটা দিয়ে কয়েকটি বাড়ি দেন।

এ ক্ষোভে গৃহবধূ তার শয়ন ঘরে গলায় দড়ি দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গৃহবধূ রুবি (২৬) মারা যান।

এদিকে গলায় দড়ি দেয়ার বিষয়টি প্রতিবেশীরা কেউ জানতে না পারায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। অনেকেরই ধারণা গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি মহল বিষয়টিকে ধামাচাপা দেয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনার পর থেকে শাশুড়ি ও স্বামী পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আত্রাই থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, সংবাদ পেয়ে শুক্রবার (১ আগষ্ট) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram