ঢাকা
logo
প্রকাশিত : August 1, 2025

গোপালগঞ্জে মৎস্য বিভাগের অভিযান, ২ হাজার মিটার চায়না জাল পুড়িয়ে ছাই

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অবৈধ পন্থায় মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার মিটার চায়না জাল পুড়িয়ে দিয়েছে সদর উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা অবদি সদর উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে এসব চায়না জাল উদ্ধার করা হয়। পরে বিভিন্ন বিল ধেকে উদ্ধার করা ২ হাজার মিটার জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর নেতৃত্বে চলা অভিযানে সদর উপজেলার সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল ইসলাম ভুইয়া, মেরিন ফিশারিজ অফিসার মোঃ মফিজুল ইসলামসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ ও মাঠকর্মীবৃন্দ উপস্থিক ছিলেন।

সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবতী বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। আমার উপজেলার যেকোন বিলে বা খালে চায়নাজাল, ভেশাল জাল, বানা, পাটা দিয়ে মাছ ধরার সংবাদ যখনই পাবো তাৎক্ষনিক অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করবো।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram