ঢাকা
logo
প্রকাশিত : July 30, 2025

ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদের স্মরণে সভা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: প্রখ্যাত ভাষা সৈনিক ও আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী এবং একুশে পদকপ্রাপ্ত ড.জসিম উদ্দীন আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার গলিয়ারচর ওয়াজ উদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সুপার আব্দুর রশিদের সঞ্চালণায় ও প্রতিষ্ঠানটি নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সুমন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাঈমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, জিংলাতলী ইউনিয়ন জামায়াতের ইসলামী আমীর দেলোয়ার হোসেন মোল্লা, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আসাদুজ্জামান মহসিন। আরও উপস্থিত ছিলেন, গৌরীপুর ও জিংলাতলী ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram