ঢাকা
logo
প্রকাশিত : August 13, 2026

শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

ডারউইন টেস্টের শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ। ৭৪ রানে স্বাগতিকদের ৪ উইকেট নিয়ে লাঞ্চের বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হয় ম্যাচ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে ট্রাভিস হেড এবং ডারউইনের ঘরের ছেলে জ্যাক ওয়েদারাল্ড। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। দুই ওপেনারকে বেশ কয়েকবার বিপদে ফেলেছিলেন বাংলাদেশের পেসাররা।

দিনের প্রথম ঘন্টা পার হতেই সফলতা মেলে। হাসান মাহমুদের জোড়া শিকারে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার ওয়াদারাল্ড ও হেড। ইবাদত হোসেন ফেরান মারনাস লাবুশেনকে। আর ক্যামেরন গ্রিনকে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন তাসকিন আহমেদ। এরপর লাঞ্চের বিরতি দেওয়া হয়।

১১.৪ ওভার থেকে ২২ ওভার– এই ৬২ বলের মধ্যেই মূলত অস্ট্রেলিয়ার ৪ উইকেটের পতন। সবগুলো উইকেট গেছে পেসারদের পকেটে। মাঝে তানজিদ তামিম স্টিভেন স্মিথের ক্যাচ ফেলে না দিলে অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়তে পারতো।

তিন পেসার ও দুজন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে বোলিং লাইনআপে আছেন তাসকিন, হাসান ও ইবাদত। একাদশে ফিরেছেন লিটন দাস।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram