ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2026

২৭ ফেডারেশনে নতুন কমিটি, ৩ মাসের মধ্যে নির্বাচনের নির্দেশ

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার বিদ্যমান এ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এসব ফেডারেশনকে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার এনএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় এসব এ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং নতুন করে গঠিত এ্যাডহক কমিটিগুলো আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।

যেসব ফেডারেশন ও সংস্থার এ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে সেগুলো হলো :

বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ খো-খো ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ইউনিয়ন।

এছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ রাগবি এসোসিয়েশন, বাংলাদেশ রোয়িং ফেডারেশন, বাংলাদেশ শুটিং ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ সাঁতার ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram