ঢাকা
logo
প্রকাশিত : July 5, 2026

উনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে শেষ আটে মরক্কো

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। দলের হয়ে জোড়া গোল করেছেন আজ্জেদিন উনাহি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

এদিন ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে স্বাগতিকরা। ম্যাচের দশম মিনিটে বাঁ পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনু। কানাডাও চেষ্টা করে একাধিকবার। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দু'দলই। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় মরক্কো। এর ফল পেতেও দেরি হয়নি তাদের। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে বল পাঠান। পরে দারুণ এক শটে বল জালে জড়ান উনাহি।

এক গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কানাডা। তবে এর ফল হয় উল্টো। ৮২তম বল দখলে নিয়েই আক্রমণে যায়া আফ্রিকার প্রতিনিধিরা। দারুণ এক থ্রু পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি সামনে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন আজ্জেদিন উনাহিকে। কোনো ভুল না করে কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে ম্যাচে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এ জিরোনা মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আরও এক গোল করে ব্যবধান বাড়ান মরক্কোর সুফিয়ান রাহিমি। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।

ম্যাচের বাকি সময়ে কানাডা আক্রমণের চেষ্টা চালালেও তা পূর্ণতা পায়নি।প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ সহ-আয়োজকরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে শেষ আটের টিকিট চূড়ান্ত করে মাঠ ছাড়ে মরক্কো।

শেষ ১৬-তে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ আটের ম্যাচে মাঠে নামবে মরক্কোনরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram