ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৬
logo
প্রকাশিত : মে ১০, ২০২৬

গোল-অ্যাসিস্টে অনবদ্য রেকর্ড মেসির, জিতল মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) মেসির ১ গোল ও ২ অ্যাসিস্টে টরেন্টোর বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে গোল পেয়েছেন রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজও।

শনিবার (৯ মে) টরেন্টোর ঘরের মাঠ বিএমও স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। ম্যাচে তিনটি গোলে যুক্ত থেকে মেসি এখন এমএলএসে দ্রুততম একশ' গোলে অবদান রাখা খেলোয়াড়। এমএলএসের নিয়মিত মৌসুমে মাত্র ৬৪ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন এ আর্জেন্টাইন সুপারস্টার। এর মধ্যে, ৫৯টি গোল মেসির নিজের (ক্যারিয়ার গোল ৯০৭টি), সতীর্থদের সহায়তা করেছেন ৪১টিতে।

আগের রাউন্ডে অরল‍্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে ৪-৩ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। সেই অবিশ্বাস্য হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ফ্লোরিডার ক্লাবটি।

জয়ে ফেরার লড়াইয়ে টরন্টোর মাঠে ৪৪তম মিনিটে রদ্রিগো দে পলের গোলে এগিয়ে যায় মায়ামি। ১-০তে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসিরা।

ম্যাচের ৫৬তম মিনিটে মেসির পাস থেকে ব্যবধান বাড়ান উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। মেসির পাসে ৭২তম মিনিটে তৃতীয় গোলটি করেন সুপার সাব সের্হিও রেগিলন। ৭৫তম মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৪-০ করেন মেসি।

শেষদিকে ৮২ ও ৯০তম মিনিটে দুটি গোল শোধ করে লড়াইয়ে উত্তেজনা ফেরায় স্বাগতিকরা। অতিরিক্ত সময়েও স্কোর করে ম্যাচে ঘুরে দাঁড়াতে লড়াই চালায় তারা। তবে মায়ামির রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ফের বল জালে জড়াতে ব্যর্থ হয় টরেন্টোর ফরোয়ার্ডরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram