ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০১
logo
প্রকাশিত : মার্চ ১৪, ২০২৬

সালমানকে কী ভেবে রানআউট করেছিলেন, জানালেন মিরাজ

হুট করেই আবারও আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দ্বিতীয় ওয়ানডেতে একটি নাটকীয় রানআউট নতুন করে ক্রিকেটের স্পিরিট নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে।

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে সে ঘটনা ঘটে। ওপাশ থেকে মোহাম্মদ রিজওয়ানের খেলা একটা ড্রাইভ চলে আসে বোলারের প্রান্তে। নন-স্ট্রাইকারের প্রান্তে থাকা সালমান আলী আগা শুরুতে রানের জন্য বের হলেও শেষমেশ তিনি আর ক্রিজে ঢোকেননি, এগিয়ে যান বলের কাছে, বলটা হাত দিয়ে ধরতে চেয়েছিলেন।

সেই মুহূর্তে মিরাজ বল তুলে নিয়ে স্টাম্পে মারেন। থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা পর্যালোচনার পর ক্রিজের বাইরে থাকা সালমানকে আউট দেন।

বিষয়টা হজমই করতে পারেননি সালমান। ক্ষুব্ধ হয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখন তিনি মাঠেই ব্যাট আর গ্লাভস ছুঁড়ে মারেন। সতীর্থ মোহাম্মদ রিজওয়ান এগিয়ে এসে তাকে শান্ত করেন।

ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘হ্যাঁ, সে উইকেট থেকে দূরে সরে গিয়েছিল। আমি শুধু বল খুঁজছিলাম। হ্যাঁ, মিস হলে সে অবশ্যই রান নেওয়ার চেষ্টা করত। তাই এভাবেই ভেবেছিলাম।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram