ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৩
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫

এমবাপ্পে-বেলিংহামের নৈপুণ্যে রিয়ালের বড় জয়

এমবাপ্পে, জুড বেলিংহ্যামদের গোলে ভালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে জাবি আলোন্সোর দল। এমবাপের জোড়া গোলের পর একটি করে চমৎকার গোল করেন বেলিংহ্যাম ও আলভারো কারেরাস।

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল।

অন্যদিকে ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিকে গোল পান এমবাপ্পে। এ নিয়ে লা লিগায় টানা আট ম্যাচে জালের দেখা পেলেন এই ফরাসি তারকা।

৩১তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে আর্দা গিলেরের বাড়ানো ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে ভলিতে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী তারকা।

৪২তম মিনিটে আলভারো কারেরাস ডি-বক্সে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার স্পট কিক নেন ভিনিসিউস, কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

দুই মিনিট পরেই অবশ্য দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান বেলিংহ্যাম। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে, জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ইংলিশ মিডফিল্ডার।

ম্যাচের শেষ দিকে খেলোয়াড় পরিবর্তনের পর খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে দর্শনীয় গোলটি করেন কারেরাস। রদ্রিগোর প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হওয়ার পর, বল পেয়ে আচমকা দুর্দান্ত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ লেফট-ব্যাক।
এই ম্যাচে জয়ের ফলে লিগে ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রিয়ালের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram