ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫১
logo
প্রকাশিত : আগস্ট ১২, ২০২৫

মিলিয়ন ডলারের আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো-জর্জিনার

বছরের পর বছরের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। সোমবার জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টে এই খবর প্রকাশ পায়। ছবিতে বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে হাসিমুখে দেখা গেছে জর্জিনাকে।

জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, আংটির ওজন ১০ থেকে ১৫ ক্যারেটের বেশি এবং এর মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও উপরে। আংটির আভিজাত্যের পাশাপাশি আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও—“Yes I do. In this and in all my lives।”

৪০ বছর বয়সী রোনালদো এর আগে নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের বিষয়ে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসে গেল, আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তব রূপ নিল।

রোনালদো ও জর্জিনার প্রেম শুরু হয় ২০১৬ সালে, যখন জর্জিনা মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। প্রথম দেখার পর থেকেই শুরু হওয়া এই সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে পরিণত হয়েছে। বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন—নিজেদের সন্তানদের পাশাপাশি রোনালদোর আগের তিন সন্তানেরও অভিভাবক জর্জিনা।

বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় রয়েছে তাদের বিয়ে নিয়ে নানা প্রশ্ন—এটি কি হবে ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরে, নাকি বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজন? যা-ই হোক, রোনালদো-জর্জিনার প্রেমকাহিনির নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, যা দেখার জন্য মুখিয়ে আছে বিশ্বজুড়ে ভক্তরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram