ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫১
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৫

ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৯ আগস্ট) বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা চলে রাত ৯টা পর্যন্ত।

এই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। যেখানে নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানি আইএমজিকে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুরুতে ঋতুপর্ণার প্রসঙ্গে টেনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, ‘নারী দলের ফুটবলার ঋতুপর্ণার গ্রামে যে বাড়ি আছে, সেটা আমরা নতুন করে তৈরি করে দেব। আজ (গতকাল) সেটার অনুমোদন হয়ে গেছে।’

বোর্ড সূত্রে জানা গেছে, এরই মধ্যে ঋতুপর্ণার রাঙামাটি জেলার স্থানীয় প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য জিনিস চূড়ান্ত করেছে বিসিবি। সব মিলিয়ে এই বাড়ি তৈরিতে ১৮ লাখ টাকা বরাদ্দ রেখেছে ক্রিকেট বোর্ড।

গত মাসে মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। মেয়েদের এমন সাফল্যের যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা। এ জন্যই তাঁকে বাড়িটি উপহার দিচ্ছে বিসিবি।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তার পরিবারের। শুধুমাত্র ঋতুপর্ণার আয়েই চলছে সংসার। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় ঋতুপর্ণাকেই। এজন্যই দীর্ঘদিন ধরে একটা বাড়ির স্বপ্ন দেখছিলেন তিনি।

শেষ পর্যন্ত পূর্ণ হচ্ছে ঋতুপর্ণার স্বপ্ন। তার বাড়ির জীর্ণ অবস্থা দেখেই তার নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram