ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৮
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৫

জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে সিমিওনের শিষ্যরা।

শনিবার (১ মার্চ) নিজেদের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে বিলবাওকে আতিথ্য দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। কিন্তু ডেডলক ভাঙতে পারেনি কেউ। ফলে, স্কোরলাইন গোলশূন্য রেখেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রাখে দু’দল। অবশেষে ম্যাচের ৬৬তম মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান হুলিয়ান আলভারেজ। মার্কোস লরেন্টের অ্যাসিস্ট থেকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলের লিড এনে দেন এই স্ট্রাইকার।

ম্যাচে ফিরতে আক্রমণ চালালেও অ্যাথলেটিক বিলবাও’র সকল প্রচেষ্টা আটকে যায় প্রতিপক্ষের ডিফেন্সে। অ্যাটলেটিকোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সফরকারী দলের স্ট্রাইকাররা। এর ফলে, হার নিয়েই মাঠ ছাড়তে হয় বিলবাওয়ের।

উল্লেখ্য, এই জয়ে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে, ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন অ্যাটলেটিকো মাদ্রিদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram