ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৫

শ্রেয়াসকে আউট করার সহজ উপায়, কাজে লাগতে পারে বাংলাদেশের

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যা সামনে রেখে এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এবারের আসরে একই গ্রুপে হওয়ায় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। যেই আসর সামনে রেখে এখন বাংলাদেশি ক্রিকেটাররা তাদের প্রস্তুতি সারছে বিপিএলে। অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও রঞ্জি ট্রফিতে।

এই অবস্থায় ভারতীয় মিডলঅর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ের দুর্বলতা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে থাকা এই ব্যাটারকে কীভাবে খুব সহজেই সাজঘরে ফেরাতে পারবে বোলাররা সেই ধারণাও দিয়েছেন তিনি।

সবশেষ মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে দুই ইনিংসে ১১ ও ১৭ রান করে সাজঘরে ফেরা এই ব্যাটারকে আউট করার সবচেয়ে সহজ উপায়টি জানিয়েছেন বাসিত। যা কাজে লাগতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রতিপক্ষ দলের।

শ্রেয়াসকে আউট করার উপায় নিয়ে বাসিত বলেন, ‘সেই ইনিংসে (মুম্বাইয়ের রঞ্জি ট্রফি ম্যাচ) সবচেয়ে খারাপ শটটি ছিল শ্রেয়াস আইয়ারের। দল ছয় উইকেট হারিয়েছিল এবং মিড-অন পিছনে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু এরপরও সে সেখানেই খেলতে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শ্রেয়াসকে আউট করার সবচেয়ে সহজ উপায় মিড-অন পেছনে রেখে তাকে বড় শট খেলতে প্রলোভন দেখানো। কারণ সে অবশ্যই একটি বড় শট খেলবে।’

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram