ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2026

মানুষ কতটা বেহায়া হলে নিজের কৃতকর্ম অস্বীকার করে— হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, একজন মানুষ কতটা ‘নির্লজ্জ/বেহায়া’ হলে নিজের কৃতকর্ম অস্বীকার করে আবারও দেশে ফিরে আসার স্বপ্ন দেখাতে পারেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

পোস্টে সোহেল তাজ লিখেছেন, ইদানীং শুনছি যে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন।

তিনি লেখেন, তিনি আসবেন ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে, একজন মানুষ কত নির্লজ্জ/বেহায়া হলে তার সব কৃতকর্মকে (গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র কবর, নিজ স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, দুর্নীতি/লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা) অস্বীকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন।

তিনি আরও লেখেন, নিজের ভুল স্বীকার না করে, কোনো অনুশোচনা, আত্মসমালোচনা না করে বরং একটি মিথ্যা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে আওয়ামী লীগ দলটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে একটি অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন।

সোহেল তাজ লেখেন, ইতিহাস বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত স্বৈরাচারের আবার ফিরে আসা এবং ক্ষমতা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। পৃথিবীর ইতিহাসে তিনজন সফলভাবে ফিরে আসতে পেরেছিলেন- ১৯৫০ সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, দ্বিতীয় হচ্ছে ৭০৫ সালে বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান (২য়) এবং মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনা।

পোস্টের শেষাংশে সোহেল তাজ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয় তাকে জেলে যেতে হবে বলেই তিনি মনে করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram