ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৪
logo
প্রকাশিত : মার্চ ৭, ২০২৬

আলভির শেষ পোস্ট, স্ত্রী ইকরার অতিত নিয়ে ভয়ংকর অভিযোগ

আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা যাহের আলভী তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব দাবি করেন। পোস্টটিকে তিনি নিজের ‘শেষ পোস্ট’ বলেও উল্লেখ করেন। সেখানে সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন তিনি।

আলভীর দাবি, তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা ছিল, যার নিয়ন্ত্রণ কেবল ইকরার ফোনেই ছিল। তিনি বলেন, গত ২৫, ২৬ ও ২৭ তারিখ রাতে ইকরার কয়েকজন বন্ধু ও বান্ধবী বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। তাদের সিগারেট, গাঁজা ও মদ্যপানের অভিযোগও করেন তিনি। আলভীর ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধ আনিয়েছিলেন, যা সিসিটিভি ক্যামেরার সামনেই দেওয়া হয়। এসব ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা বা নষ্ট করা না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

স্ত্রীর মোবাইল ফোন ও ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি জানান, ইকরার ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকেই জানা যাবে কে তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেছে এবং কথোপকথন মুছে ফেলার কোনো চেষ্টা হয়েছিল কি না। একই সঙ্গে তিনি মনে করেন, ময়নাতদন্তের প্রতিবেদনে আগের রাতে মদ্যপান বা মাদক সেবনের বিষয়টি উঠে আসতে পারে। আলভীর অভিযোগ, ময়নাতদন্ত শুরুর আগেই একটি পক্ষ তা ঠেকানোর চেষ্টা করেছিল।

এছাড়া নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাব দিতে গিয়ে স্ত্রীর অতীত নিয়েও প্রশ্ন তোলেন আলভী। তিনি দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ‘নাবিদ’ নামের এক সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক ছিল কি না—সেই প্রশ্নও উঠেছে। একই সঙ্গে তিনি বলেন, ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়েই অন্যত্র তার বিয়ে দেয়। আলভীর দাবি, তিনি জীবিত থাকা অবস্থাতেই ইকরা সেই বিয়েতে সম্মতি দেন এবং বাসরও করেন। পরে বিষয়টি বুঝতে পেরে ইকরা তার কাছে ফিরে এলে তিনি তাকে ক্ষমা করে মেনে নেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষ দিকে চরম শঙ্কা প্রকাশ করে আলভী জানান ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা এবং সহকর্মীদের বেইমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে তিনি সুষ্ঠু তদন্ত এবং প্রমাণগুলো মিলিয়ে দেখার আকুতি জানিয়েছেন। পরিশেষে তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram