ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২২
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

ভদ্ররা ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়: প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমের আলাপে নিয়মিত। আগের সেই আড়াল অনুভবটা নেই তার।

এক ফেসবুক স্ট্যাটাসে ভদ্র-অভদ্রতা নিয়ে কথা বলেন।

ওই পোস্টে প্রভা লেখেন, যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!
প্রভার দেওয়া এমন পোস্ট অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে। হাজারের ওপর রিয়েকশন ছাড়াও কয়েকশো মন্তব্য দেখা গেছে। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তরাই অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করেছেন।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার খবর জানান প্রভা। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’। অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এ নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram