ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩০
logo
প্রকাশিত : মে ১৬, ২০২৫

সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী

বাংলাদেশ থেকে এ বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১৯টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। হজের সার্বিক তথ্য জানাতে হজ হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪২ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু হয়েছে।

হজ ফ্লাইট পরিচালনায় এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের মধ্যে আছেন জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার শাহজাহান কবীর, নীলফামারীর ফয়েজ উদ্দীন (৭২) এবং চট্টগ্রামের অহিদুর রহমান (৭২)।

চলতি বছরের হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে। ওই ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদির উদ্দেশে রওনা হন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।

সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজে যাবেন ৫ হাজার ২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, শেষ হবে ১০ জুলাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram