ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2026

যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর বিশ্ববাজারে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দাম কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৫০ ডলারে নেমেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত তেলের দাম কমেছে প্রায় ২০ শতাংশ।

শুক্রবার পর্যন্ত এই পতন অব্যাহত থাকলে ২০২০ সালের এপ্রিলের পর তেলের দামে এটিই হবে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা বেড়েছে। এতে তেলের দাম আরও কমতে পারে।

তেলের দাম কমায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। ইউরোপের শেয়ারবাজারও দুই মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

এদিকে, একই সঙ্গে এশিয়ার বাজারে চিপ ও ডেটা সেন্টার কোম্পানির শেয়ারের দামেও বড় পতন দেখা গেছে। তবে বেশির ভাগ শেয়ারবাজারে দাম বেড়েছে।

এশিয়ার বাজারে প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে ৪ শতাংশ। তাইওয়ানের শেয়ারবাজার কমেছে ১ দশমিক ৮ শতাংশ। জাপানের নিক্কেই সূচক কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এতে এআই, ডেটা সেন্টার ও চিপের চাহিদা দীর্ঘ মেয়াদে কমবে না। তবে এসব খাতের সম্প্রসারণ সাময়িকভাবে ধীর হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram