ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2026

বিক্ষোভের পর ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সে সপ্তাহান্তে দাঙ্গা ও লুটপাটের পর রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের কিছু এলাকায় রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সোমবার (১৯ অক্টোবর) রাতে এ কারফিউ জারি করা হয়।

প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক ও লে আল এলাকায় স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে।

মার্সেই, বোর্দো, নিস, লিয়োঁ ও লিলসহ অন্যান্য শহরেও আংশিক কারফিউ জারি করা হয়েছে। কিছু এলাকায় তরুণদের চলাচল সীমিত করা হয়েছে, আবার কোথাও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, দাঙ্গার ঘটনায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি গ্রেনেডের বিস্ফোরণে এক বিক্ষোভকারীর হাত উড়ে গেছে। এ ছাড়া প্রায় এক হাজার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বলেন, প্রয়োজন অনুযায়ী স্থানীয় মেয়ররা কারফিউ জারি করতে পারবেন। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে সরকার অর্থ দেবে। তবে সহিংসতার জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে।

দাঙ্গা ও লুটপাটের কারণে যাঁরা কাজে যেতে পারছেন না, তাদের জন্যও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সপ্তাহান্তে জ্বালানির দাম বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং স্কুলসহ সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। প্যারিস, মার্সেইসহ বিভিন্ন শহরে দাঙ্গাকারীরা গাড়ি ও ভবনে আগুন দেন এবং দোকানপাটে লুটপাট চালান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram