ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2026

পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত ৯০০ বাড়িঘর

মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় দেশটিতে ৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার বা ২২ মাইল গভীরে।

এর আগে গত শুক্রবার পানামায় ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির মধ্যাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে শত শত বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ভয়াবহ ওই ভূমিকম্পের পর দেশজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিলে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার। শুক্রবারের মূল ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৩০০টির বেশি মৃদু ভূকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে।

পানামার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষের মতে, দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি এবং হতাহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ এখনো চলছে। এ কারণে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও আহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও এরেরা। এসব এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram