ঢাকা
logo
প্রকাশিত : October 12, 2026

সুদানে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় নিহত ৪১

সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় ৪১ জন নিহত হয়েছেন। বিবিসি জানায়, শুক্রবার আবু শান্দি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে এ হামলা চালানো হয়।

সংগঠনটির দাবি, হামলাটি চালিয়েছে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওচা) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

ওচা এক বিবৃতিতে বলেছে, ‘ভয়াবহ এসব খবর শুনে আমরা মর্মাহত।

’ সংস্থাটি আরো জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় ধারাবাহিক হামলা চলছে। এতে হাজারো বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আরো অনেক মানুষ গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন।সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০২৩ সাল থেকে ক্ষমতার লড়াই চলছে।

এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ। দীর্ঘদিনের এই সংঘাতে সুদানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটিতে লাখ লাখ মানুষের চিকিৎসাসেবা প্রয়োজন।

সুদানের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে।

অন্যদিকে, আরএসএফের প্রধান ঘাঁটি পশ্চিমাঞ্চলের দারফুরে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকাও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সুদানের সেনাবাহিনী ও আরএসএফ—উভয় পক্ষের বিরুদ্ধেই ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram