ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

মুক্তি পেলেন অভিজিৎ দীপকে-সৌরভ দাস-আশুতোষ রাঙ্কা

দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটকের একদিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার সঙ্গে মুক্তি পেয়েছেন দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

রোববার ( ১১ অক্টোবর) তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। পরে এক বছর শান্তি ভঙ্গ না করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।

এছাড়াও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠীকেও ছেড়ে দেওয়া হয়।

এর আগে, শনিবার বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। বিমানবন্দরে বিমানের ভেতর থেকেই অভিজিৎ ও তার দুই সহযোগীকে আটক করা হয়। অন্যদিকে, গুরুগ্রাম থেকে আটক করা হয় ধ্রুব রাঠীকে।

এছাড়াও আটক হওয়া অন্তত চার হাজার বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছে পুলিশ। মুক্তি পেয়েছেন মমতা ব্যানার্জিসহ চার সাবেক মুখ্যমন্ত্রীও।

এদিকে, মুক্তির পর সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা জানান, আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবে দলটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram