ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2026

ইসরায়েলের সিরিয়া নীতি ৭ অক্টোবরের ঘটনা দিয়ে নির্ধারিত হতে পারে না: শারা

ইসরায়েলকে নিজেদের নিরাপত্তা নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইসরায়েল-সিরিয়ার মধ্যে প্রায় এক বছর ধরে সরাসরি আলোচনা চলছে এবং একপর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনায় প্রায় ৯০ শতাংশ সমঝোতা হয়েছিল। তবে পরে ইসরায়েল অবস্থান থেকে সরে যায় কিংবা নতুন কিছু শর্ত যুক্ত করে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক প্যানেল আলোচনায় এসব কথা বলেন আল-শারা। সেখানে ইসরায়েল-সিরিয়া সম্পর্ক, গোলান মালভূমির ভবিষ্যৎ, ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং আল-কায়েদার সঙ্গে তার অতীত সংশ্লিষ্টতা নিয়েও কথা বলেন সিরিয়ার প্রেসিডেন্ট।

৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলি সমাজ যে গভীর আঘাতের মধ্য দিয়ে গেছে, সেটি তিনি বোঝেন কি না এবং সাধারণ ইসরায়েলিদের উদ্দেশে তার কোনো বার্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আল-শারা বলেন, ওই হামলায় নিরীহ মানুষের সঙ্গে কী ঘটেছে, তা তিনি বোঝেন। তবে ইতিহাসের একটি ঘটনাকে কেন্দ্র করে পুরো আঞ্চলিক নীতি নির্ধারণ করা উচিত নয়।

তিনি বলেন, ‘৭ অক্টোবর নিরীহ কিছু মানুষের সঙ্গে কী ঘটেছিল, আমি তা বুঝতে পারি। কিন্তু একই সময়ে, ইতিহাসে ঘটে যাওয়া একটি ঘটনার ভিত্তিতে সব নীতি নির্ধারণ করা সম্ভব নয়।’

এরপর গাজায় প্রাণহানির প্রসঙ্গ টেনে আল-শারা বলেন, সেখানে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তার ভাষায়, ‘৭ অক্টোবর যা ঘটেছে, সেটিকে সিরিয়ার ব্যাপারে নীতি নির্ধারণের ভিত্তি করা উচিত নয়। এটি যৌক্তিক নয় এবং এর ফলে আরও নিরাপত্তা হুমকি তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে অন্যদের নিরাপত্তাকেও সম্মান করতে হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram