ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

নিজের নাম যুক্ত না হলে কেনেডি সেন্টার বন্ধ রাখার হুমকি ট্রাম্পের

ওয়াশিংটনের বিখ্যাত শিল্পকলা প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা না হলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আরব নিউজের।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিচারক কেনেডি সেন্টারের ভবনের সামনে ট্রাম্পের নাম যুক্ত করা যাবে না বলে রায় দেওয়ার পর তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেন, তার মনোনীত বোর্ড প্রায় সর্বসম্মতভাবে কেন্দ্রটি জরুরি সংস্কারের জন্য তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিচারকের রায়ের কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বলেন, রায়টি যদি নেতিবাচক হয় এবং মার্কিন সুপ্রিম কোর্ট তা বাতিল না করে, তাহলে কেনেডি সেন্টারের পুনর্গঠন ও সংস্কার হবে না।

এদিকে, কেনেডি সেন্টার এক বিবৃতিতে জানায়, বোর্ডের সিদ্ধান্ত নিরাপত্তাকে সবার আগে রাখার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরে এবং এটি একটি যুক্তিসংগত সিদ্ধান্ত।

এর আগে মার্কিন ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার ভবনের বাইরে থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দিয়েছিলেন এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করেছিলেন।

মঙ্গলবারের রায়ে কুপার বলেন, তার আগের আদেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া বোর্ড কেনেডি সেন্টারে ট্রাম্প বা অন্য কারও নামে কোনো স্মারক স্থাপন করতে পারবে না।

দ্বিতীয় মেয়াদ শুরু করার পরপরই রিপাবলিকান ট্রাম্প নিজেকে কেনেডি সেন্টারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নামে। তিনি ছিলেন একজন ডেমোক্র্যাট এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছিলেন। ১৯৬৩ সালে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram