ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

উপসাগরীয়-ইরান বৈঠক স্থগিত, সৌদি আরবে হুতিদের হামলা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবে নতুন করে হামলা চালিয়েছে। একই দিন ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে। খবর রয়টার্সের।

হুতিরা জানায়, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালানোর কারণে তারা এই হামলা করেছে।

এদিকে, সৌদি কর্তৃপক্ষ খামিস মুশাইতসহ দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করেছে।

এর আগে, শুক্রবারও (১১ সেপ্টেম্বর) সৌদি আরবে হামলা হয়েছিল। সৌদি আরব ওই হামলার জন্য ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধাদের দায়ী করে। হামলায় দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যায়। এই পাইপলাইন দিয়ে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের তেল রফতানি করা যায়।

অপরদিকে, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করতে সোমবার ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি স্থগিত করা হয়েছে।

ইরান জানিয়েছে, সৌদি আরবের অনুরোধে বৈঠক স্থগিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান দ্রুত একটি চুক্তি করতে চায়। তবে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি সামাজিক যোগাযোগ্মাধ্যম এক্সে বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram