ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2026

দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন

দিল্লিতে ভবন ধসের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত সত্য নিকেতনে রোববার একটি ভবন ধসে পড়ে। ঘটনার খবর পাওয়ার পরপরই এনডিআরএফ এবং দিল্লি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

সত্য নিকেতন বা এর আশপাশের এলাকায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসবাস করেন। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে আসন সীমিত হওয়ার কারণে শিক্ষার্থীরা এই এলাকায় ব্যয়বহুল পিজি বা ভাড়া বাড়ির উপর নির্ভর করেন। এই এলাকায় বাড়িওয়ালারা যথেচ্ছ ভাড়াও চান। ফলে এই এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখোমুখি।

রোববারের ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করে। তবে, ভবনটির মালিক আনন্দ বনসাল পলাতক আছেন বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগেই ভবনটি খালি করে দেওয়া হয়। তবে, প্রায় দুই থেকে তিন মাস আগে সেখানে আবার একটি পিজি থাকার ব্যবস্থা চালু হয়। এতে প্রশ্ন উঠে, ভবনটি খালি করার পর কীভাবে এটিকে পুনরায় বসবাসের অনুমতি দেওয়া হলো এবং লোকজনকে সেখানে থাকার অনুমতি দেওয়ার আগে যথাযথ নিরাপত্তা ও কাঠামোগত পরীক্ষা করা হয়েছিল কি না?।

এই ধরনের ব্যক্তিগত আবাসনের নিরাপত্তামান নিয়ে এখন উদ্বেগ দেখা দিয়েছে। সত্য নিকেতনের ঘটনাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram