ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2026

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান। খবর আল-জাজিরার।

রোববার (৩০ আগস্ট) ইরানের সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানায়।

বিবৃতিতে আইআরজিসি বলে, 'আগ্রাসীকে শাস্তি' নামে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ব্যবস্থা ও যুদ্ধবিমান রাখার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে, এখন পর্যন্ত দুটি ঘাঁটির কোনোটি থেকেই হতাহতের খবর পাওয়া যায়নি।

আইআরজিসি জানায়, লারাক দ্বীপে মার্কিন হামলার জবাব দেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে হামলা হলে আরও বড় জবাব দেওয়া হবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, লারাক দ্বীপে যেসব উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো থেকে হরমুজ প্রণালির দিকে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

জুলাইয়ের শেষের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি প্রথম বড় ধরনের হামলা-পাল্টা হামলা।

এদিকে, হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র বলছে, প্রণালিটি দিয়ে তেল পরিবহন হচ্ছে মার্কিন সামরিক সুরক্ষায়। তবে ইরান বলছে, জলপথটি বন্ধ রয়েছে।

ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাও বাড়াচ্ছে। তবে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের জন্যও প্রস্তুত থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram