ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2026

হরমুজের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান, ওমানের সঙ্গে চুক্তিতে অগ্রগতি

হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে চলা আলোচনার অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইরান। সম্ভাব্য চুক্তি অনুযায়ী, উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান। তবে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে।

বুধবার (৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র এবং দুই আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এটি বাস্তবায়িত হলে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্যগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর একটি চুক্তি খুবই কাছাকাছি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথের প্রবেশাধিকার ইরানের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে তারা কখনোই সম্মত হবেন না।

যদি এই চুক্তি কার্যকর হয়, তাহলে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য তেহরানের অনুকূলে আসবে। যুদ্ধের আগে হরমুজ প্রণালি সব দেশের জাহাজের জন্য কোনো ফি ছাড়াই উন্মুক্ত ছিল।

আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরান ও ওমান প্রণালিটির উত্তর ও দক্ষিণ অংশ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে, আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। ভবিষ্যতে উপসাগরে প্রবেশ ও বের হওয়া—উভয় দিকের যাত্রাই ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে পরিচালিত হবে।

এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে দিয়েছে, তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে।

রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি সূত্র জানিয়েছে, সামরিক পদক্ষেপের মূল্য বাড়িয়ে তুলতেই ওয়াশিংটনের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্রদের এ বার্তা দিয়েছে তেহরান।

একটি উপসাগরীয় সূত্র জানায়, ইরানের বার্তাটি ছিল একেবারেই স্পষ্ট—যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা করে। তাহলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে।

ইরান ইতোমধ্যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজেও হামলা চালানো হয়েছে। তবে এমন অবস্থায় ট্রাম্প চাচ্ছেন সামরিক সংঘাদের পরিবর্তে কূটনৈতিক সমাধান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram