ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2026

মার্কিন বাহিনীর ওপর ইরানের আকস্মিক হামলা প্রতিহত করার দাবি সেন্টকমের

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের চালানো একটি আকস্মিক হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী। খবর সিএনএনের।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানায়।

সেন্টকম জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আকস্মিক হামলার উদ্দেশে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

তারা আরও জানায়, মার্কিন বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে। এছাড়া, চারটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলেও জানায় তারা।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা বন্ধ করেছে এবং ইরান আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। তবে, ট্রাম্পের ওই বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা চলছে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram