ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2026

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৩০ জন নিহত

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে হামলার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন।

গ্রাম প্রধানের সচিব দোগন রানা জানান, বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে এবং ঘরবাড়িতে আগুন দিয়ে গ্রামটিতে তাণ্ডব চালায়। এ হামলায় নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

গ্রামটির আরেক বাসিন্দা ও তরুণ নেতা ইশায়া দাওয়া জানান, কাউরু স্থানীয় সরকারের এলাকার নারিদন গ্রামে মধ্যরাতের কিছুক্ষণ পর হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘‘হামলাকারীরা গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। কিছু গ্রামবাসীকে জবাই করা হয়েছে বলেও জানান তিনি।’’

দাওয়া বলেন, “নিহতের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।”

তিনি আরও জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়। হামলার কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও উত্তরমধ্যাঞ্চলের কিছু এলাকায় সশস্ত্র দল ও অন্যান্য অপরাধী গোষ্ঠীর সহিংসতা বড় ধরনের নিরাপত্তা সংকট হয়ে দাঁড়িয়েছে। এসব এলাকায় বসতিগুলো প্রায়ই প্রাণঘাতী হামলার শিকার হয়।

দেশটির উত্তরপূর্বাঞ্চলে ইসলামপন্থি বোকো হারাম এবং তাদের দলছুট ইসলামিক স্টেট অব ওয়েস্ট আফ্রিকান পেনিনসুলার (আইএসডব্লিউএপি) দীর্ঘদিন ধরে প্রাণঘাতী বিদ্রোহ চালিয়ে আসছে। তবে কাদুনা রাজ্যের এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram