ঢাকা
logo
প্রকাশিত : July 25, 2026

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঠিক করার সময় হয়েছে: ট্রাম্প

ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক চুক্তি অনুমোদন দেওয়া হবে না বলে স্পষ্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন জ্বালানি বিভাগ ও সৌদি আরব ৩০ বছর মেয়াদী ও বহু বিলিয়ন ডলারের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলেও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই শর্ত জুড়ে দেন। শুক্রবার (২৪ জুলাই) ট্রাম্প জানান যে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি কর্তৃপক্ষ আগে থেকেই জানত যে এই চুক্তির সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্তটি যুক্ত রয়েছে।

সৌদি আরব তাৎক্ষণিকভাবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য না করলেও তারা দীর্ঘদিন ধরে বলে আসছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে মার্কিন ঠিকাদারদের নিয়ন্ত্রণে এই প্রকল্প পরিচালিত হবে এবং সেখানে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হবে না, ফলে পারমাণবিক অস্ত্র প্রসারের কোনো সুযোগ থাকবে না।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের এই চুক্তির খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠানোর কথা জানিয়েছে হোয়াইট হাউস।

সূত্র: আল জাজিরা

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram