ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

ইরানের হামলায় নিহত মার্কিন সেনাদের জন্য ‘খুবই মর্মাহত’ ট্রাম্প: সিএনএন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সামরিকভাবে ইরানকে ব্যাপক ক্ষতির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৯ জুলাই) ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমরা খুবই মর্মাহত। তবে তারা ছিলেন অসাধারণ মানুষ, প্রকৃত দেশপ্রেমিক। তারা এমন একটি লক্ষ্য নিয়েই লড়াই করছিলেন, যাতে ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে।'

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার পর ওয়াশিংটনে ফেরার সময় তিনি এ মন্তব্য করেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, উত্তর ইরাকে শনিবার ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হন। এছাড়া শুক্রবার জর্ডানে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনা প্রাণ হারান। এসব ঘটনার পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে।

নিহত সেনাদের প্রসঙ্গের পরই ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, 'ইরান সামরিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। প্রায় সব ধরনের সামরিক সক্ষমতাই তারা হারিয়েছে। তাদের হাতে এখন খুব সামান্যই অবশিষ্ট রয়েছে।'

একই সঙ্গে ট্রাম্প জানান, রোববার রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য, 'আজ রাতেও আমরা তাদের ওপর খুব জোরালোভাবে আঘাত হেনেছি।'

সেন্টকম জানায়, টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram