ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলে একটি গোয়েন্দা ড্রোন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজের আকাশে একটি 'এমকিউ-৯' ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি'র দাবি, দক্ষিণাঞ্চলে ভূপাতিত করা ড্রোনটি ওই এলাকার সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ ও নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল।

আইআরজিসির পক্ষ থেকে আরও বলা হয়, তাদের এয়ার ফোর্স বাহিনী দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ শহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

এছাড়া পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের এসব দাবি সামনে এলো। সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram