ঢাকা
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৩
logo
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

ভেনেজুয়েলাকে ৩৪৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে আইএমএফ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে পুনর্গঠন ও জরুরি ত্রাণ কাজের জন্য ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ ও আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা এই বড় অঙ্কের তহবিল ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত মাসে আঘাত হানা জোড়া ভূমিকম্পে দেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজের দেওয়া সরকারি রিপোর্ট অনুযায়ী, এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে এখন ৫১১৯ জনে দাঁড়িয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ভেনিজুয়েলার উত্তরাঞ্চলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং মূল কম্পনের পর এ পর্যন্ত প্রায় ১৩৫০টি আফটারশক নথিবদ্ধ করা হয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬৭৪০ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে ৬৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তীব্র কম্পনে দেশজুড়ে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, যার ফলে ১৭৯০৭ জন মানুষ পুরোপুরি গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের জরুরি আশ্রয়ের জন্য ইতিমধ্যে ১০৭টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে ২১০০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়া এক লাখেরও বেশি পরিবারকে বিভিন্ন ধরনের জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে।
বিপজ্জনক এই পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিশাল কর্মী বাহিনী মাঠে নামানো হয়েছে।

এলাকাগুলোতে ২,২৭৮ জন আন্তর্জাতিক উদ্ধারকারী এবং প্রায় ৩১০০০ জরুরি সাড়াদানকারী কর্মী দিনরাত কাজ করছেন, যাদের সার্বক্ষণিক সাহায্য করছেন আরো ৩১০০০-এর বেশি স্থানীয় স্বেচ্ছাসেবক। দুর্গত মানুষদের বেঁচে থাকার সুবিধার্থে সরকার ইতিমধ্যে ১০ মিলিয়নেরও বেশি খাদ্য সামগ্রী এবং ৩২ মিলিয়নেরও বেশি লিটার খাবার পানি বিতরণ করেছে।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানান, আইএমএফ-এর নিজস্ব সংরক্ষিত তহবিল থেকে প্রাপ্ত ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন, ভেঙে পড়া অবকাঠামো পুনর্নির্মাণ এবং অত্যাবশ্যকীয় জনসেবা চালুর কাজে ব্যবহার করা হবে। সংকটময় এই মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য তিনি আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভাকে বিশেষ ধন্যবাদ জানান। অন্যদিকে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভাও ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জরুরি তহবিল ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে জরুরি মানবিক চাহিদা মেটাতে তারা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে একযোগে কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram