ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৯
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে চুক্তি ঘোষণার পর ফ্রান্সে শুরু হচ্ছে জি৭ সম্মেলন

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর ফ্রান্সে শুরু হচ্ছে ৫২ তম জি৭ শীর্ষ সম্মেলন। সোমবার (১৫ জুন) ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে সাতটি দেশের বিশ্বনেতারা বৈঠকে মিলিত হচ্ছেন। খবর সিএনএনের।

আনুষ্ঠানিকভাবে চুক্তিটি যদিও আগামী শুক্রবার (১৯ জুন) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, তবুও জি৭ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইতে পারেন। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলা এই সম্মেলনে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা প্রধান বিষয়গুলোর একটি হলেও পাশাপাশি ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিয়েও আলোচনা করা হবে।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, নতুন চুক্তির আওতায় লেবাননের প্রতি সমর্থনের বিষয়টিও নেতারা আলোচনা করবেন।

এ বছরের সম্মেলনের আলোচ্যসূচিতে আরও রয়েছে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সমর্থন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব।

প্রসঙ্গত, জি৭ জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্মেলনে অংশ নিলেও এটি জি৭-এর আনুষ্ঠানিক সদস্য নয়, কারণ এটি একটি আঞ্চলিক জোট।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram