

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে বিপর্যস্ত তেলের বাজার। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন তেলের বাজার স্থিতিশীল করতে এবং সরবরাহের ঘাটতি কমাতে মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে জ্বালানি সংস্থাগুলোকে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করবে। একটি বৈশ্বিক চুক্তির অধীনে এই এটি করা হবে।
গত মাসে জ্বালানি বিভাগ (ডিওই) ৯টি জ্বালানি কোম্পানিকে ৯২.৫ মিলিয়ন ব্যারেল জ্বালানি ঋণ হিসেবে দিয়েছিল।
কিন্তু এক্সন মবিল, ট্রাফিগুরা ও ম্যারাথন পেট্রোলিয়ামসহ কম্পানিগুলো এর মাত্র ৫৮ শতাংশ ব্যবহার করে। এমন পরিস্থিতিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সর্বশেষ ঋণের প্রস্তাবটি যুদ্ধের প্রভাব প্রশমিত করার জন্য দেশের কৌশলগত রিজার্ভ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ডিওই-এর বৃহত্তর কৌশলের একটি অংশ।

