ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৮
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

উত্তর কোরিয়ার সংবিধানে নজিরবিহীন সংশোধনী

উত্তর কোরিয়া তাদের সংবিধানে এক নজিরবিহীন সংশোধনী এনেছে। নতুন সংশোধনী অনুযায়ী, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে যদি হত্যা করা হয়, তবে উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনী কোনো নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শত্রুপক্ষের ওপর পাল্টা হামলা চালাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিশ্বজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, মূলত তাকে কেন্দ্র করেই পিয়ংইয়ং এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

খামেনির মৃত্যুর ঘটনাকে নিজের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন কিম জং উন।

গত ২২ মার্চ পিয়ংইয়ং-এ অনুষ্ঠিত ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’র অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনীটি অনুমোদন করা হয়। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) সম্প্রতি তাদের সরকারের শীর্ষ কর্মকর্তাদের এই বিষয়ে অবহিত করেছে।

সংশোধিত সংবিধানে বলা হয়েছে, ‘যদি বৈরী শক্তির আক্রমণের ফলে রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর ওপর কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল ব্যবস্থা বিপন্ন হয়, তবে অবিলম্বে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি পারমাণবিক হামলা চালানো হবে।’

এর অর্থ হলো, শীর্ষ নেতৃত্ব যদি কোনো কারণে সিদ্ধান্ত দেওয়ার অবস্থায় না থাকেন, তবে দেশটির সামরিক ব্যবস্থা আগে থেকেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। সূত্র: ফক্স নিউজ

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram