ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৮
logo
প্রকাশিত : মে ৬, ২০২৬

সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

মাঝ সমুদ্রে আটকে পড়া ছয় ভারতীয় নাবিককে উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী। আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ডিসট্রেস কল পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়। খবর আরব নিউজের।

এমভি গৌতম নামের ওই জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ান নাবিক ছিল। তাদের সবাইকেই উদ্ধার করে জরুরি সহায়তা দেয়া হয়।

ওমান থেকে ভারত যাওয়ার পথে মাঝসমুদ্রে নৌযানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সহায়তার জন্য ডিসট্রেস কল দিলে নৌবাহিনীর একটি জাহাজ পাঠায় পাকিস্তান নৌবাহিনী। পরে নাবিকদের উদ্ধার করে তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হয়।

সমগ্র অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান নৌবাহিনী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram