ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৪
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর রয়টার্সের।

হুনান প্রদেশের রাজধানী চাংশাতে অবস্থিত কারখানাটিতে সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে। চাংশা আতশবাজি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণটি হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে ঘটেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপকভাবে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। এদিকে দুর্ঘটনার পর প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মী ঘটনাস্থলে কাজ করছেন বলে জানায় তারা।

স্থানীয় বিভিন্ন ভিডিওতে ধ্বংসস্তূপ ও আগুনের ভয়াবহ দৃশ্য দেখা যায়, তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, গত বছর বিশ্ববাজারে চীন প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রফতানি করেছে, যা বৈশ্বিক সরবরাহের বড় একটি অংশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram