ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩১
logo
প্রকাশিত : মে ৪, ২০২৬

হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে ৫০০ কেজির কুমির বাঁধলেন পুলিশ কর্মকর্তা

দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ এক ব্যবসায়ীর সন্ধানে পরিচালিত এক অভিযানে অসাধারণ সাহসিকতার নজির স্থাপন করেছেন পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন জোহান পটগিটার। কুমিরে ভরা নদীতে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে প্রায় ৫০০ কেজি ওজনের একটি বিশাল কুমিরকে বেঁধে ফেলেন তিনি।

পুলিশ সূত্র জানায়, নদীতে তল্লাশি চালানোর সময় ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় একটি দ্বীপে প্রায় সাড়ে চার মিটার দীর্ঘ একটি কুমির শনাক্ত করা হয়। প্রাণীটি অস্বাভাবিকভাবে স্থির থাকায় সন্দেহ হয়, এটি সম্প্রতি বড় কিছু শিকার করেছে।

পরে কুমিরটিকে হত্যা করা হলেও সেটিকে উদ্ধার করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদীতে অন্য কুমিরের উপস্থিতির কারণে যে কোনো সময় হামলার আশঙ্কা ছিল। তবে ঝুঁকি উপেক্ষা করে ক্যাপ্টেন জোহান পটগিটার চলন্ত হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নেমে কুমিরটিকে শক্তভাবে বেঁধে ফেলেন।

এরপর হেলিকপ্টারের মাধ্যমে কুমিরসহ তাকে নিরাপদে নদী থেকে তুলে আনা হয়। পরবর্তীতে কুমিরটির পেট পরীক্ষা করে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। আরও উদ্বেগজনক বিষয় হলো, সেখানে মানুষের হাড়ের পাশাপাশি ছয় ধরনের ভিন্ন ভিন্ন জুতাও উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে কুমিরটি আগে আরও একাধিক মানুষকে শিকার করেছে।

উদ্ধার হওয়া দেহাবশেষ নিখোঁজ ব্যবসায়ীর কিনা, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। জানা গেছে, নিখোঁজ ব্যক্তির গাড়িটি গত সপ্তাহে বন্যার পানির স্রোতে ভেসে যায়।

এই দুঃসাহসিক অভিযানে বীরত্ব প্রদর্শনের জন্য দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান ক্যাপ্টেন জোহান পটগিটারের প্রশংসা করেছেন।
সূত্র : বিবিসি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram