ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫১
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ টাম্পার (সাউথ ফ্লোরিডা) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) লিমনের মরদেহ হস্তান্তর করা হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা নিজের ভেরিফায়েড ফেসবুক পোষ্টে এ তথ্য জানিয়েছেন।

গোলাম মোর্তোজা বলেন, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কম্যুনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে।

মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।

গোলাম মোর্তোজা আরও বলনে, মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দুই এক দিন সময় লাগতে পারে।

গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ হন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি।

পরে গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে কালো ট্র্যাশ ব্যাগে পাওয়া যায় লিমনের মরদেহ। বৃষ্টি এখনও নিখোঁজ থাকলেও পুলিশ কিছু পরিচয়হীন দেহাংশ উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশ জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার, মরদেহ সরানো, প্রমাণ লোপাটসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram