ঢাকা
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬

বন্দুকধারী গ্রেপ্তার হয়েছে, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জাঁকজমকপূর্ণ আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেয়। একই সঙ্গে অতিথিদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়।

ঘটনার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অনুষ্ঠান চালিয়ে যেতে চাইলেও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা হবে।

ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তাকর্মীর বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপত্তার জন্য টেবিলের নিচে আশ্রয় নেন, পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram