ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৪
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য রাসায়নিক পাঠাতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছে চীন: মার্কিন সিনেটর

ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য রাসায়নিক পাঠাতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছে চীন বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর। বুধবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেন, উপসাগরীয় অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অভিযান চালাচ্ছে, ঠিক তখনই চীন ইরানের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য রাসায়নিক পাঠাচ্ছিল।

রিক স্কটের ভাষায়, 'কমিউনিস্ট চীন হাতে-নাতে ধরা পড়েছে। তারা ইরানকে এমন রাসায়নিক দিতে যাচ্ছিল, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা যায়।'

তিনি আরও বলেন, 'এ কারণেই চীন আমাদের শত্রু এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি।'

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram