ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৪
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে যৌন নির্যাতনকে হাতিয়ার করেছে ইসরায়েল: আল জাজিরা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য করতে লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন নিপীড়ন ও হয়রানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন ধরনের নির্যাতনের অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছে শারীরিক হামলা, জোরপূর্বক নগ্ন করা, শরীরের গহ্বরে বেদনাদায়ক তল্লাশি এবং নাবালকদের সামনে ইসরায়েলি সেনাদের যৌনাঙ্গ প্রদর্শনের মতো ঘটনাও।

মানবাধিকার ও আইনি বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে ওয়েস্ট ব্যাংক প্রোটেকশন কনসোর্টিয়ামের গবেষকেরা সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার অন্তত ১৬টি ঘটনা নথিভুক্ত করেছেন। তবে সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে অনেক ঘটনা প্রকাশ না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মানবিক সংস্থাগুলোর মতে, এসব সহিংসতার লক্ষ্য ফিলিস্তিনি জনগণের ওপর চাপ সৃষ্টি করে তাদের ঘরবাড়ি ও জমি ছাড়তে বাধ্য করা।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ওপর প্রস্রাব করা, বেঁধে রেখে অপমান করা, নগ্ন অবস্থায় ছবি তুলে ছড়িয়ে দেওয়া, নারীদের টয়লেটে অনুসরণ করা এবং ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগও পাওয়া গেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram