ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৩
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৬

ট্রাম্পের বক্তব্যে ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ অবসানে শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ নিয়ে সৃষ্টি হয়েছে চরম নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাতেই চুক্তি স্বাক্ষরের জোরালো দাবি জানালেও, প্রতিনিধি দলের রওনা দেওয়া নিয়ে পাওয়া যাচ্ছে পরস্পরবিরোধী তথ্য।

সোমবার (২০ এপ্রিল) সকালে ‘নিউইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি ইতোমধ্যেই ইসলামাবাদের পথে রয়েছে। এমনকি ফক্স নিউজকেও ট্রাম্প বলেন, একটি ঐতিহাসিক শান্তি চুক্তি আজ রাতেই স্বাক্ষরিত হতে পারে।

তবে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন থেকে ইসলামাবাদের বিশাল ভৌগোলিক দূরত্ব এবং জ্বালানি নেওয়ার জন্য বিরতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিলে আজ রাতে চুক্তি হওয়া প্রায় অসম্ভব।

এদিকে একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি পাকিস্তানের উদ্দেশে রওনা দেননি। এমনকি মার্কিন প্রতিনিধি দলের কেউই এখনও পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram