ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৯
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় এক বন্দুকধারীর হামলায় ৮ শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জনই নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারিও নিহত হন।

রোববার ভোরে দিকে শুরু হওয়া তাণ্ডবে শাহার এলকিন্স নামক এক বন্দুকধারী মোট ১০ জনকে গুলি করার পর একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে পুলিশ ধাওয়া করলে পার্শ্ববর্তী বোসিয়ার প্যারিশ এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারী নিহত হন।

পুলিশ জানিয়েছে, নিহত শিশুরা হামলাকারীর আত্মীয় ছিল। তারা জানান, শহরে বার্ষিক হত্যাকাণ্ডের হার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। বর্তমানে লুইজিয়ানা স্টেট পুলিশের সহায়তায় একাধিক অপরাধস্থলে এই ঘটনার তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীভেপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলটি বেশ বিস্তৃত, যা দুটি বাড়িজুড়ে ছড়িয়ে আছে। তিনি আরও বলেন, তদন্তকারীরা তৃতীয় আরেকটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন, যা এই অপরাধস্থলের অংশ।

বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ভেতরে থাকা (হামলার শিকার) শিশুদের কেউ কেউ হামলাকারীর নিজের আত্মীয়স্বজন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নাগরিকদের সহজে আগ্নেয়াস্ত্র পাওয়ার সুযোগ থাকায় গুলি চালিয়ে হতাহত করাটা নিয়মিত ঘটনা। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষ বন্দুক হামলায় প্রাণ হারায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram